বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল

অবশ্যই পরুন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে কয়েক দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আজ তার জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। লাখো মানুষের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় রাজনৈতিক নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।

১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মীরসরাই উপজেলার ধুম গ্রামে জন্মগ্রহণ করেন মোশাররফ হোসেন। ১৯৬৬ সালে লাহোর ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি রাজনীতিতে সক্রিয় হন।

১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয় তাকে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেন।

ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মেজো ছেলে ইঞ্জিনিয়ার মাহবুব উর রহমান রুহেল ২০২৪ সালে চট্টগ্রাম-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ