মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ

অবশ্যই পরুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা-কে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন তার বাবা গোলাম মুর্তজা।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মাশরাফি অনেকটাই লোকচক্ষুর আড়ালে রয়েছেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন।

গোলাম মুর্তজা বলেন, “সেই হাসিখুশি মাশরাফি আর নেই। খুব আঘাত পেয়েছে। খুব কম কথা হয় এখন।”

তিনি আরও দাবি করেন, মাশরাফিরা যেন এক ধরনের বন্দিজীবন পার করছেন এবং দীর্ঘদিন ধরে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না।

সবচেয়ে কষ্টের বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন, মাশরাফি নাকি তাকে বলেছেন, “আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না।”

পরিবারের আর্থিক অবস্থা নিয়েও কথা বলেন গোলাম মুর্তজা। তিনি জানান, তাদের জীবনযাপন এখন খুব কঠিন অবস্থার মধ্যে যাচ্ছে। পরিবারটি কৃষিকাজ ও খামারের ওপর নির্ভর করে চলে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, তাদের পরিবার কখনও অনৈতিক উপায়ে আয়-রোজগার করেনি এবং কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ