‘হামের টিকাদানের ব্যর্থতায় শেখ হাসিনা সরকারের কোনো দায় নেই’

অবশ্যই পরুন

ইয়ুথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক ডা. রাকিব আল হাসান বলেছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ এবং এটি নিয়ন্ত্রণে রাখতে টিকাদানের হার ৯৫ শতাংশের কাছাকাছি থাকা প্রয়োজন।

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে তিনি বলেন, অতীতে শেখ হাসিনা সরকারের আমলে দেশে হাম প্রতিরোধে টিকাদানের হার ৯০ থেকে ৯৫ শতাংশের মধ্যে ছিল। হাম সংক্রমনের পুরা দায়টা অন্তর্বর্তী সরকারের সময়ের। এখানে শেখ হাসিনা সরকারের কোনো দায় নাই, এই বিএনপি সরকারের কোনো দায় নাই। সম্প্রতি দেশের এক বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে এসব কথা বলেন তিনি।  

তার ভাষ্য অনুযায়ী, টিকাদানের হার কমে যাওয়ার কারণে বর্তমানে শিশুদের পাশাপাশি বয়স্কদের মধ্যেও সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে।

ডা. রাকিব আল হাসান বলেন, সরকার ইতোমধ্যে পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নিয়েছে এবং অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, দেশে এখনো হাজার হাজার শিশু হাম আক্রান্ত রয়েছে এবং পরিস্থিতি উদ্বেগজনক। এ অবস্থায় হামকে জাতীয় স্বাস্থ্য সংকট হিসেবে বিবেচনা করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোকাবিলা করা উচিত বলে মত দেন তিনি।

টিকাদান কার্যক্রমে ঘাটতি ও স্বাস্থ্য ব্যবস্থাপনার দুর্বলতার বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে দায়ীদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ