হোস্টেলে সমকামিতার অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

অবশ্যই পরুন

রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ছাত্রাবাসে সমকামিতার অভিযোগে চার শিক্ষার্থীর সিট সাময়িক বাতিল করেছে কলেজ কর্তৃপক্ষ। একই ঘটনায় এক বহিরাগতসহ পাঁচজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের কারাদণ্ড দেন। ইতোমধ্যে তারা কারাভোগ শেষ করেছেন।

শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন বিএএএমএস (আয়ুর্বেদিক) ৩৩ ব্যাচের আহসানুল ইসলাম চৌধুরী, ৩৪ ব্যাচের মহিবুর রহমান নয়ন ও রাব্বি হোসেন ওরফে আরিয়ান শাহ রাব্বি এবং বিইউএমএস (ইউনানী) ৩৫ ব্যাচের শাহরিয়ার পলক। তাদের মধ্যে আরিয়ান শাহ রাব্বি ও মহিবুর রহমান নয়ন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

কলেজ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল রাতে কলেজের মসজিদসংলগ্ন গলি থেকে শাহরিয়ার পলককে এক বহিরাগতের সঙ্গে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আরও কয়েকজন শিক্ষার্থীর নাম উঠে আসে। পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ তাদের কাফরুল থানায় সোপর্দ করে।

পরদিন ২৩ এপ্রিল অনুষ্ঠিত জরুরি একাডেমিক কাউন্সিল সভায় অভিযুক্ত চার শিক্ষার্থীর ছাত্রাবাসের সিট সাময়িক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। হোস্টেল সুপার ও আবাসিক চিকিৎসক ডা. মো. মকছেদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কলেজের একাধিক সূত্র দাবি করেছে, অভিযুক্তদের মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন গ্রুপ ও ব্যক্তিগত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এছাড়া হোস্টেলে থাকা অন্যান্য শিক্ষার্থীদের প্রভাবিত করার অভিযোগও উঠেছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডা. মো. রাশিদুজ্জামান খান বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল। বর্তমানে তাদের সাজা শেষ হয়েছে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রাবাসের সিট বাতিল করা হলেও তাদের ছাত্রত্ব বহাল থাকবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ