নীলফামারীতে আটক মহিলা লীগ নেত্রীর পুলিশ গাড়িতে উঠেই ‘জয় বাংলা’ স্লোগান

অবশ্যই পরুন

নীলফামারীর সৈয়দপুর থানায় সাবেক কাউন্সিলর ও এক নারী সংগঠনের সাধারণ সম্পাদক কাজী জাহানারা পারভীনকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, একটি সালিশ বৈঠকে অংশ নিতে কাজী জাহানারা সৈয়দপুর থানায় যান। সেখানে উপস্থিত কয়েকজন নারী নেত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে থানা থেকে বের হওয়ার সময় পুলিশ তাকে আটক করে।

আটকের পর থানার সামনে আবারও কয়েকজন নারী নেত্রীর সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এতে কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ তাকে একটি গাড়িতে তোলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গাড়িতে তোলার সময় কাজী জাহানারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। পাশাপাশি তিনি “একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার” বলেও মন্তব্য করেন। এ ঘটনায় সেখানে উপস্থিত মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকেরা সৈয়দপুর থানার সামনে জড়ো হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, নীলফামারীর একটি মামলায় কাজী জাহানারাকে আটক করা হয়েছে। তবে মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাননি তিনি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ