গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

অবশ্যই পরুন

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মুহাম্মদ রাশেদ খাঁন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীকে নিয়ে তীব্র সমালোচনামূলক মন্তব্য করেছেন।

বুধবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পাটোয়ারীর রাজনৈতিক অবস্থান পরিবর্তন এবং অতীত বক্তব্যের সঙ্গে বর্তমান অবস্থানের অসঙ্গতি নিয়ে প্রশ্ন তোলেন।রাশেদ খাঁন দাবি করেন, অতীতে নাসিরউদ্দিন পাটোয়ারী জামায়াতে ইসলামী সম্পর্কে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেছিলেন। কিন্তু বর্তমানে সেই অবস্থান থেকে সরে এসে ভিন্ন রাজনৈতিক অবস্থান গ্রহণ করেছেন বলে মন্তব্য করেন তিনি।

নিজের পোস্টে তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল সম্পর্কে দীর্ঘদিন সমালোচনা করার পর আবার সেই দলের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করা রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। এ সময় তিনি পাটোয়ারীর রাজনৈতিক আচরণ ও বক্তব্য নিয়ে কটাক্ষও করেন।

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয় ও আদর্শ পরিবর্তনের বিষয়ে পাটোয়ারীর বক্তব্যে অসঙ্গতি রয়েছে। একই সঙ্গে তিনি এনসিপির প্রতি এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে রাশেদ খাঁনের ওই পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ