বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির সভাপতি নূরুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন Jamaat-e-Islami Pakistan-এর আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক মাসুদ গাউস আইজাজী।
মঙ্গলবার অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সংগঠনের নেতারা বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি ছাত্রশিবিরের সাংগঠনিক ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন। এছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তরুণ সমাজের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে ছাত্রশিবির সভাপতি নূরুল ইসলাম সংগঠনের পক্ষ থেকে অতিথি মাসুদ গাউস আইজাজীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ-সহ সংগঠনের অন্যান্য নেতারা।
ন্যাশনিক্স/এলকে
