জামায়াত-ই-ইসলাম-এর করাচি জোনের দায়িত্বশীলা ডা. সীমা মালিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
মঙ্গলবার রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র মহিলা বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা ডা. সীমা মালিককে স্বাগত জানান এবং পূর্বের পাকিস্তান সফরের স্মৃতিচারণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নারীদের সম্পৃক্ততা আরও বাড়বে এবং এ সফর দুই দেশের নারীদের মধ্যে কাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডা. সীমা মালিক বলেন, পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের তুলনায় ভিন্ন। সামন্তবাদী ব্যবস্থার কারণে সেখানে তরুণ রাজনৈতিক নেতৃত্ব গড়ে ওঠা কঠিন বলে মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে বাংলাদেশে নারীদের মধ্যে জামায়াতের কার্যক্রম ও গ্রহণযোগ্যতার প্রশংসা করেন তিনি। এ সফরের অভিজ্ঞতা পাকিস্তানের নারী আন্দোলনে কাজে লাগবে বলেও আশা প্রকাশ করেন।
সভাটি পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় আইটি বিভাগীয় সেক্রেটারি মাহবুবা জাহান।
এসময় আরও উপস্থিত ছিলেন ডা. হাবিবা চৌধুরী সুইট, খোন্দকার আয়েশা খাতুন, মার্জিয়া বেগম, সাঈদা রুম্মান, সাবিকুন্নাহার মুন্নি, নাজমুন নাহার নীলু, খন্দোকার আয়শা সিদ্দীকা এবং মুনজিয়াসহ অন্যান্য নেত্রীরা।
ন্যাশনিক্স/এলকে
