২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

অবশ্যই পরুন

 হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা ও বরিশাল বিভাগে মারা গেছে ৬ জন, খুলনায় ২ জন এবং সিলেটে ১ জন।

শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সেখানে নতুন করে ভর্তি হয়েছে ৪৩ জন রোগী।

এদিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ২৯ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে আরও ২৯ জন রোগী। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ৯৭ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯ জন। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৯৯ জন রোগী।

এ ছাড়া খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে জ্বর, শরীরে লালচে দানা, কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে। রোগীর চাপ সামাল দিতে অনেক হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। তবে শয্যা সংকটের কারণে কোথাও কোথাও বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ