বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন আহত জুলাইযোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন।
শনিবার ব্যাংককের Vejthani Hospital পরিদর্শন করে আহতদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় গুরুতর আহত জুলাইযোদ্ধাদের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
সফরকালে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। পাশাপাশি তিনি আহত জুলাইযোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি আহতদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া করেন বলেও জানা গেছে।
এসময় চিকিৎসাধীন জুলাইযোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সফরে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
ন্যাশনিক্স/এলকে
