ছাত্রলীগ পরিচয়ে ছাত্রদল নেতা তন্নীকে লাঠিপেটা করা ব্যক্তি এখন শিবির নেতা

অবশ্যই পরুন

২০২২ সালে ঢাকা গেট এলাকায় ছাত্রদলের এক নারী নেত্রীকে মারধরের ঘটনায় আবারও আলোচনা শুরু হয়েছে। হামলার শিকার ওই নেত্রী ছিলেন তৎকালীন ছাত্রদল কর্মী তন্নী মল্লিক। ঘটনাটির ভিডিও সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

সম্প্রতি তন্নী মল্লিক এক বক্তব্যে জানান, আন্দোলনের সময় দৌড়ে যাওয়ার মুহূর্তে প্রথমে তার দিকে একটি ইট ছোড়া হয়। এতে তিনি আহত হয়ে ধীর হয়ে পড়েন। পরে এক ব্যক্তি লাঠি দিয়ে তাকে আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি।

তন্নীর দাবি, যিনি তাকে লাঠি দিয়ে আঘাত করেছিলেন, বর্তমানে তিনি ছাত্রশিবিরের একজন নেতা হিসেবে পরিচিত।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস দাবি করেছেন, হামলায় অংশ নেওয়া ব্যক্তি আগে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বক্তব্য অনুযায়ী, ওই ব্যক্তি তখন ছাত্রলীগের পরিচয়ে হামলায় অংশ নেন এবং বর্তমানে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।

ঘটনাটি স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তন্নী মল্লিক। তিনি বলেন, রাজনৈতিক পরিচয় যাই হোক, হামলার ঘটনার সুষ্ঠু বিচার হওয়া উচিত।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ