চট্টগ্রামে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর বহুজাতিক যুদ্ধ জাহাজ

অবশ্যই পরুন

শুভেচ্ছা সফরের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’ চট্টগ্রাম বন্দর-এ পৌঁছেছে।

শুক্রবার বহুজাতিক আইওএস সাগর ২০২৬ মোতায়েন কর্মসূচির অংশ হিসেবে জাহাজটি বঙ্গোপসাগর পাড়ি দিয়ে বাংলাদেশে আসে। বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর বিএনএস আলী হায়দার জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায়।

ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী, এ সফর দুই দেশের নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান সহযোগিতা ও কৌশলগত সম্পর্কের প্রতিফলন।

সফরকালে জাহাজটির কমান্ডিং অফিসার বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া দুই দেশের নৌ সদস্যদের মধ্যে পেশাগত মতবিনিময়, প্রশিক্ষণ অভিজ্ঞতা বিনিময় ও যৌথ কার্যক্রমও অনুষ্ঠিত হবে।

সফরসূচিতে চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার সেমেট্রিতে শ্রদ্ধা নিবেদন এবং বন্দর ব্যবস্থাপনা ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা করার বিষয়ও রয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ