২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু, হামে আক্রান্ত বেড়ে ৬ হাজার ৪৯০

অবশ্যই পরুন

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মোট ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৩ জনে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফলে হামে আক্রান্ত হয়ে মৃত শিশুর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৫৮।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন সিলেট বিভাগের, দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা। সব মিলিয়ে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, নতুন করে ২৮২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৪৯০। একই সময়ে আরও ১ হাজার ২১২ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এখন পর্যন্ত মোট ৪৬ হাজার ৭১০ শিশুর মধ্যে উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ