বিয়ের ১১ বছর পর সন্তান, হামে মৃত্যু ৮ মাসের তাজিমের

অবশ্যই পরুন

বিয়ের দীর্ঘ ১১ বছর পর আইভিএফ পদ্ধতিতে সন্তানের মুখ দেখেছিলেন ফারজানা ইসলাম ও হেলাল ভূঁইয়া দম্পতি। কিন্তু তাদের সেই একমাত্র সন্তান ফাইয়াজ হাসান তাজিম মাত্র ৮ মাস ১৮ দিন বয়সে হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, মার্চ মাস থেকে শিশুটি নিউমোনিয়া, পাতলা পায়খানা ও পরে হামে আক্রান্ত হয়। তাকে চাঁদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কয়েক দফায় পিআইসিইউতেও ভর্তি রাখা হয়েছিল।

শিশুটির মা জানান, চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে হয়েছে তাদের। বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা মিলিয়ে বিপুল খরচও হয়েছে। তবে শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

গত ২২ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে মারা যায় তাজিম।

মায়ের ভাষ্য অনুযায়ী, সন্তানের জন্য দীর্ঘদিনের অপেক্ষা, চিকিৎসা ও সংগ্রামের পর তাকে হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের স্মৃতি ও চিকিৎসা–সংক্রান্ত নানা অভিজ্ঞতা শেয়ার করছেন তিনি।

পরিবারটি জানিয়েছে, তাজিমের প্রথম হাম টিকা নেওয়ার নির্ধারিত সময় ছিল ১ মে। তার আগেই শিশুটি মারা যায়।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ