‘প্লিজ আমাকে ছেড়ে দেন, আমাকে ব্যবহার করা হয়েছে’ — ডিবি কার্যালয়ে পুলিশের পা ধরে কেঁদেছেন জুলাই যোদ্ধা আয়াস

অবশ্যই পরুন

গতকাল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালো কালি মাখাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তথাকথিত ‘জুলাই যোদ্ধা’ আয়াস। তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় আটক দেখানো হয়।

গ্রেপ্তারের পর আয়াসকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তিনি পুলিশ কর্মকর্তার পা জড়িয়ে ধরে বারবার কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘প্লিজ আমাকে ছেড়ে দেন, আমাকে ব্যবহার করা হয়েছে।’

আয়াসের আসল নাম উজ্জ্বল। পরিচয় গোপন করে তিনি ‘আয়াস’ নামে পরিচিত হন। এর আগে তিনি নারীদের ওপর হামলা, ধানমন্ডিতে মব সৃষ্টি, মাদকাসক্তি এবং সাকিব আল হাসানের বাড়ির সামনে প্রকাশ্যে প্রস্রাব করার মতো একাধিক বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়েন।

গতকালের এই ঘটনার পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ডিবি কার্যালয়ে তার কান্নাকাটি ও বিবৃতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আয়াসের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্তাধীন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ