একটি শিশুর মৃত্যু কখনোই শুধু একটি পরিবারের ক্ষতি নয়, পুরো জাতির ব্যর্থতা: রুবেল হোসেন

অবশ্যই পরুন

হামের কারণে দেশে শিশুমৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার রুবেল হোসেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।

স্ট্যাটাসে রুবেল হোসেন লিখেছেন, একটি প্রাণীর কষ্ট দেখলে মানুষ আবেগপ্রবণ হয়ে পড়ে, অথচ ছোট ছোট নিষ্পাপ শিশুরা হামে আক্রান্ত হয়ে মারা গেলেও সমাজের বিবেক যেন নীরব হয়ে আছে। তিনি এই নীরবতাকে “এক ধরনের ব্যর্থতা” বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, একটি শিশুর মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং পুরো জাতির ব্যর্থতা। তাই এসব মৃত্যুকে স্বাভাবিক ঘটনা হিসেবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন এই ক্রিকেটার।

টিকাদান কার্যক্রমে অবহেলার অভিযোগ তুলে রুবেল হোসেন প্রশ্ন তোলেন, কেন এমন পরিস্থিতি তৈরি হলো, কারা এর জন্য দায়ী এবং কেন এখনো কার্যকর জবাবদিহিতা দেখা যাচ্ছে না। একই সঙ্গে তিনি দ্রুত তদন্ত করে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।

সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করছেন।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ