ছাত্রলীগের ৬ ইউনিটের কমিটি বিলুপ্ত, নতুন নেতৃত্ব গঠনের উদ্যোগ

অবশ্যই পরুন

বাংলাদেশ ছাত্রলীগের একাধিক গুরুত্বপূর্ণ ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট ইউনিটগুলোতে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

বুধবার (৭ মে) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়েছে সেগুলো হলো মেহেরপুর জেলা শাখা ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করা এবং সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে নতুন নেতৃত্ব বাছাই করা হবে। এ লক্ষ্যে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ জীবনবৃত্তান্ত কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ