ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা নীলা ইসরাফিলের

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৫ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টার শেয়ার করে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল জানান, সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় তিনি সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ