পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ছাত্রলীগের নেতা পার্থ প্রতিমকে তার নিজ বাসা থেকে ডিবি পুলিশের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা এই গ্রেফতারকে “অবৈধ ও হয়রানিমূলক” বলে দাবি করেছেন।
তাদের ভাষ্য অনুযায়ী, পার্থ প্রতিম দীর্ঘদিন ধরে গলাচিপা উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং দলের দুর্দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কোনো সুস্পষ্ট কারণ বা আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই তাকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
নেতাকর্মীরা বলেন, “অন্যায়ভাবে গ্রেফতার করে জয় বাংলার গণজাগরণ রুখে দেওয়া যাবে না।” তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে পার্থ প্রতিমের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
