জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা

অবশ্যই পরুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান লেখাকে কেন্দ্র করে মো. মোনায়েম খান নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বে ছিলেন।

শনিবার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহীন আলম জনির যৌথ স্বাক্ষরে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের কার্যক্রমে অনিয়মিত থাকার অভিযোগে মোনায়েম খানকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল জানান, প্রায় এক সপ্তাহ আগে মোনায়েম খান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ওই স্লোগানটি পোস্ট করেন। এরপর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় এবং অন্যান্য মাধ্যমেও যোগাযোগ সম্ভব না হওয়ায় সংগঠন এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ