জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী

অবশ্যই পরুন

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে ভূমিকা রেখেছিল। তার মতে, তারা তখন মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং দেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল।

শুক্রবার (১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপায় মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) আইন ২০২৬ সংসদে তোলার সময় জামায়াতের পক্ষ থেকে কোনো বিরোধিতা করা হয়নি। তার ভাষায়, সংসদে তাদের নীরব অবস্থানই এ বিষয়ে সম্মতির ইঙ্গিত বহন করে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এনসিপি লিখিতভাবে এই বিলের পক্ষে অবস্থান জানিয়েছিল।

তিনি দাবি করেন, আইনটির মাধ্যমে মুক্তিযোদ্ধার একটি সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, যেখানে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী রাজাকার, আলবদর, আলশামস, মুসলিম লীগ, নেজামে ইসলাম এবং জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যুদ্ধ করা ব্যক্তিদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে শৈলকুপা পৌর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কিসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ