নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

অবশ্যই পরুন

চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ-এর কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটির অনুমোদন দেওয়া হয় ২৮ এপ্রিল ২০২৬ তারিখে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি করা হয়েছে মো. আকির হোসেন জাকিরকে। সহ-সভাপতি হিসেবে একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের মধ্যে রয়েছেন মো. আলী আবরার অপু, নাহিদ হাসান অভি বিশ্বাস, মো. কনন আহমেদ, সারিদুল হাসান সোহাগ, মো. রায়হানুল ইসলাম, তালহা সেজু, মো. তানভীর আহমেদ, আকিব আহমেদ শিশির, রাকিবুল হাসান নিপন, মো. বিদ্যুৎ স্বাধীন, মনিরুজ্জামান শুভ, মো. রাহুল ইসলাম আশিক, মো. আকিবুল হাসান, মো. আরজু, ফরহান রাব্বি, আশিক মালিক, মো. সুজন আলী, শাহরিয়ার সাদিন, মেহেদী আরাফাত, মো. জিয়াউল ইসলাম জেরিন, মো. নাজমুল হক ও মো. হুমায়ুন কবির।

কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালেম মো. সোহেল রিগান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. মুমা আজম, মো. ইমরান খলিল উজ্জ্বল, রেজোয়ান আহমেদ রানা, শেখ ইমতিয়াজ মিলন নিপন, মো. সাকিবুজ্জামান সাকিব, মো. সাব্বির উজ্জামান, মো. বিপুল, পাপন হাসান সবুজ, মো. সাহিদুজ্জামান বিপ্লব ও মনিরুজ্জামান সজীব।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সানজিদ আহমেদ, ইমরান ওয়াসিম, মো. তুষার ইমরান, মো. খালিদ হাসান, মাহফুজ আমিন, সাদিক বিন হামিদ, আনিসুর রহমান আনিস, নাজমুল হোসেন হৃদয়, মো. মুজাক্কিন আহমেদ রুদ্র ও মো. মুজাক্কিন রহমান ফাহিম।

প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. তুষার ইমরান এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজ হাসান।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষর করেন। নবগঠিত এই কমিটি চুয়াডাঙ্গা জেলায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ