নারীদের জন্য এলপিজি কার্ড চালু করবে সরকার, যাতে মা বোনদের রান্নায় সমস্যা না হয়: তারেক রহমান

অবশ্যই পরুন

গ্যাস সংকট নিরসনে সরকার ‘এলপিজি কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার যশোরের উলশীতে খাল পুনঃখনন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, দেশের সাধারণ ও নারীপ্রধান পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি নতুন করে এলপিজি কার্ড দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিশেষ করে মা-বোনদের রান্নার কাজে ভোগান্তি কমানোই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, গ্রাম বা শহর—সব জায়গাতেই নারীরা রান্নাবান্না নিয়ে কষ্টের মধ্যে থাকেন। সেই কষ্ট লাঘব করতে এলপিজি গ্যাস সহজলভ্য করে দিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ডের মতোই এলপিজি কার্ডও ধাপে ধাপে মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে।

নির্বাচনী অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব গ্রামে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা করবে সরকার। একই সঙ্গে খাল খননের প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।

শিক্ষা খাত নিয়ে তিনি বলেন, ক্ষমতায় এলে মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও চালু করা হবে।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্থানীয়রা আশা করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকায় জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বাড়বে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ