কোচিং সেন্টার আইনের আওতায় আনার ঘোষণা

অবশ্যই পরুন

এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কেউ অনলাইন ক্লাস পছন্দ না করলেও বর্তমান বৈশ্বিক বাস্তবতায় এটি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

বুধবার অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি জানান, অনলাইন ক্লাস নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ ও সমালোচনা রয়েছে। বিশেষ পরিস্থিতির কারণে শিক্ষা কার্যক্রম অনলাইন ও অফলাইনের সমন্বয়ে চালাতে হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করেছেন। সেখানে অধিকাংশই অনলাইন ক্লাসের পক্ষে মত দেননি। তবে বাস্তবতার কারণে এই পদ্ধতি চালু রাখতে হচ্ছে।

তিনি আরও জানান, কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধাপে ধাপে সৌরবিদ্যুতের আওতায় আনা এবং জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগের ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ