বাংলাদেশের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-এর গ্রেপ্তারকে “পরিকল্পিত রাজনৈতিক প্রহসন” ও “রাষ্ট্রীয় নিপীড়ন” বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
মঙ্গলবার (৯ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি দাবি করে, শিরীন শারমিন চৌধুরী দীর্ঘদিন স্পিকারের দায়িত্ব পালনকালে সাংবিধানিক শুদ্ধতা ও সংসদের মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মতো একজন মর্যাদাসম্পন্ন ব্যক্তিত্বের সঙ্গে এমন আচরণ নিন্দনীয় বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, তাঁকে যেভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, তা স্বাভাবিক আইনি প্রক্রিয়ার প্রতিফলন নয়; বরং এতে অপমান ও অমানবিক আচরণের ইঙ্গিত রয়েছে।
ছাত্রলীগ অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।
ন্যাশনিক্স/এপি
