সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট গুলশান আরা এবং তার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১২ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলার আসামি গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দেবাশীষকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
