২৪ ঘণ্টায় হাম ও সন্দেহজনক উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

অবশ্যই পরুন

দেশে গত ২৪ ঘণ্টায় হাম রোগে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে ৫৯৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা শিশুরা সবাই ঢাকার বাসিন্দা। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, যেখানে সংখ্যা ২৩৮। এরপর রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৮৭, খুলনায় ৬৩, সিলেটে ৩৭, রংপুরে ৩০, ময়মনসিংহে ২২ এবং বরিশালে ২৯ জন ভর্তি হয়েছে।

এই সময়ে সন্দেহজনক হাম নিয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬১৪ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২৮৫ এবং চট্টগ্রাম বিভাগে ১১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৩ দিনে হাম রোগে ২০ শিশুর মৃত্যু হয়েছে। তবে বিভিন্ন হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া তথ্য অনুযায়ী এই সংখ্যা ৬১। অন্যদিকে একই সময়ে সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে মোট ১১৮ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

এ পর্যন্ত দেশে হাম রোগে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে ১ হাজার ২৮২ জন হাসপাতালে এসেছে। গত ২৩ দিনে মোট ৮ হাজার ৫৩৪ জন হাসপাতালে এলে তাদের মধ্যে ৫ হাজার ৯৪০ জন ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৬ হাজার ১৬ জন বাড়ি ফিরেছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ