যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আলোচনায় আমাকে ডাকা হয়নি: আসিফ নজরুল

অবশ্যই পরুন

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তি ও অর্থনৈতিক আলোচনায় তাকে কখনো ডাকা হয়নি। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

তিনি বলেন, এসব বিষয় তার দায়িত্বের আওতায় না থাকায় তাকে যুক্ত করা হয়নি। অর্থনৈতিক, ব্যাংকিং ও এনবিআর সংক্রান্ত আলোচনায়ও তিনি অংশ নেননি। এসব বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট উপদেষ্টাদের নিয়ে বৈঠক করতেন।

আসিফ নজরুল জানান, তাকে মূলত আইনগত, রাজনৈতিক ও সংস্কারসংক্রান্ত বিষয়গুলোতে ডাকা হতো। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদেরই অন্তর্ভুক্ত করা হতো বলে তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকারে ‘কিচেন কেবিনেট’ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন কোনো সরকার নেই যেখানে অনানুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গ্রহণের জন্য ছোট পরিসরের দল বা উপদেষ্টা গোষ্ঠী ছিল না।

তিনি আরও বলেন, কোনো কোনো উপদেষ্টা সব বিষয়ে যুক্ত না থাকলেও নির্দিষ্ট খাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। উদাহরণ হিসেবে শ্রম আইন ও নির্বাচনসংক্রান্ত আলোচনায় সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের গুরুত্বের কথা উল্লেখ করেন তিনি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ