রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ টাকা দেওয়ার ঘোষণা

অবশ্যই পরুন

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। রোববার (২২ মার্চ) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, নিহতদের প্রত্যেক পরিবারের জন্য এক লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে বলেও উল্লেখ করেন তিনি।

রেল প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিকভাবে পরিস্থিতির খোঁজখবর রাখছেন। যেসব আহত ব্যক্তির উন্নত চিকিৎসার প্রয়োজন, তাদের ঢাকায় নেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পেছনে যাদের গাফিলতি রয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে দুজনের গাফিলতি শনাক্ত করে তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।

একই সঙ্গে দেশের অরক্ষিত রেলগেটগুলো ধাপে ধাপে ওভারপাস বা আন্ডারপাসে রূপান্তরের পরিকল্পনা রয়েছে বলেও জানান রেল প্রতিমন্ত্রী।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ