মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

অবশ্যই পরুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের গুলিতে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। বুধবার ভোরে সীমান্তের মেইন পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তরে ফটিককারী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত উজ্জ্বল হোসেন উপজেলার মাইলবাড়িয়া বসতিপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন।

এলাকাবাসীর দাবি, বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের ফটিককারী ক্যাম্পের টহল দল একটি রাবার বুলেট নিক্ষেপ করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আহত ব্যক্তি সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় বিজিবি ও পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ