চাঁদ না দেখা যাওয়ায় সৌদিতে শুক্রবার ঈদ

অবশ্যই পরুন

সৌদি আরব পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার কার্যক্রম শেষে বুধবার (১৮ মার্চ) দেশটির কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় আরও একদিন রোজা পালন করা হবে। ফলে সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার (২০ মার্চ)।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদ দেখা না যাওয়ার কারণে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। এ কারণে শুক্রবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। সেই হিসাবে দেশে আগামী শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে বাংলাদেশের চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করবে।

এদিকে তুরস্কও ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপন করা হবে একইভাবে সংযুক্ত আরব আমিরাতে শাওয়ালের চাঁদের উপস্থিতি নিশ্চিত করেছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র।

অন্যদিকে সিঙ্গাপুরে চাঁদ দেখার সম্ভাবনা না থাকায় আগামী শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। দেশটি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে হিজরি মাস নির্ধারণ করে থাকে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ