বাংলাদেশের স্পিকারকে অভিনন্দন জানালেন পাকিস্তানের স্পিকার

অবশ্যই পরুন

বাংলাদেশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক। একই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ মার্চ) পাঠানো এক চিঠিতে এ অভিনন্দন জানান পাকিস্তানের স্পিকার। পরে বিষয়টি পাকিস্তানের জাতীয় পরিষদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজেও প্রকাশ করা হয়।

চিঠিতে সর্দার আয়াজ সাদিক বলেন, পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ইতিহাস, সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্যের মাধ্যমে দুই দেশের জনগণ একে অপরের সঙ্গে সংযুক্ত।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের বর্তমান নেতৃত্বের অধীনে দুই দেশের সংসদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে। একই সঙ্গে নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তান সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ