অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

অবশ্যই পরুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) গভীর রাতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি এবং কিছুক্ষণের জন্য জ্ঞান হারান। পরে অবস্থার উন্নতি না হওয়ায় রাতেই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এদিকে মির্জা আব্বাসের সহধর্মিণী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস দেশবাসীর কাছে তার স্বামীর সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই অধিবেশনে অন্যান্য সংসদ সদস্যদের মতো উপস্থিত থাকার কথা ছিল মির্জা আব্বাসেরও।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ