সংসদের স্পিকার হচ্ছেন বিএনপির এম্পি আলতাফ হোসেন চৌধুরী

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী। আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন স্পিকারকে শপথ পড়াবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে বুধবার (১১ মার্চ) সরকারি দল বিএনপির সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। আগামীকাল সংসদের প্রথম অধিবেশনেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাচ্ছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ