বিশ্ব বয়ফ্রেন্ড দিবস আজ

অবশ্যই পরুন

আজ বিশ্ব বয়ফ্রেন্ড দিবস (৩ অক্টোবর)। প্রেম, ভালোবাসা ও সম্পর্কের বন্ধনকে নতুনভাবে উপলব্ধি করার উদ্দেশ্যে দিনটি পালিত হয়। মূলত সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু হওয়া এই দিবসটি এখন বিশ্বের বিভিন্ন দেশে তরুণ-তরুণীদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

বিশ্ব বয়ফ্রেন্ড দিবসের সূচনা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য না থাকলেও ধারণা করা হয়, কয়েক বছর আগে অনলাইনে প্রেমিককে সম্মান জানাতে এ বিশেষ দিনটিকে প্রচলিত করা হয়। এরপর থেকেই প্রতিবছর এ দিনটিতে প্রেমিককে শুভেচ্ছা জানানো, উপহার দেওয়া এবং নানা রোমান্টিক আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে।

বাংলাদেশসহ বিভিন্ন দেশে তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ হ্যাশট্যাগ (#BoyfriendDay) ব্যবহার করে ছবি, স্ট্যাটাস ও শুভেচ্ছা বার্তা শেয়ার করছেন। এ ছাড়া অনেকে তাদের প্রিয় মানুষটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং সম্পর্ককে আরও দৃঢ় করার বার্তা দিচ্ছেন।

যদিও দিবসটির আনুষ্ঠানিক কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই, তবুও অনলাইনের জনপ্রিয়তার কারণে দিনটি এখন একটি অনানুষ্ঠানিক উৎসবে পরিণত হয়েছে। বিশেষ করে প্রেম, ভালোবাসা ও সম্পর্ককে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে দিনটি বিশেষ তাৎপর্য বহন করছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ