শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

অবশ্যই পরুন

ঢাকার নবাবগঞ্জে জামায়াত ইসলামীর এক স্থানীয় নেতা ও আইডিয়াল মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থীর মা অভিযোগটি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে ওই শিক্ষার্থীর মা মোসাম্মৎ শিল্পী জানান, তিনি স্থানীয় একটি হাসপাতালে চাকরি করে জীবিকা নির্বাহ করেন। তার মেয়ে নবাবগঞ্জ আইডিয়াল মাদরাসায় সপ্তম শ্রেণিতে পড়ে।

অভিযোগে তিনি বলেন, গত ২৩ সেপ্টেম্বর মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আলী তার মেয়েকে অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন এবং বিষয়টি প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেন। এতে আতঙ্কে ছাত্রীটি ঘটনাটি কাউকে জানায়নি।

তিনি আরও জানান, ৩০ সেপ্টেম্বর হঠাৎ মাদরাসা কর্তৃপক্ষ ফোন করে জানায় তার মেয়ে অজ্ঞান হয়ে পড়েছে। পরে হাসপাতালে নেওয়ার পর মেয়েটি পুরো ঘটনার কথা খুলে বলে। বর্তমানে সে নবাবগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মেয়েটি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছে এবং বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে বলে জানান তিনি।

মোসাম্মৎ শিল্পী অভিযোগ করে বলেন, “আমি ও আমার পরিবার এখন চরম আতঙ্কে আছি। দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত অধ্যক্ষকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি আমার মেয়ের নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও মানসিক সহায়তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ