ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আয়ারল্যান্ড ছাত্রলীগের সভাপতি নোমান চৌধুরী এবং আয়ারল্যান্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিক খান।
সাক্ষাৎকালে তাঁরা আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর হাতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘দি আনফিনিশড মেমোয়ার্স’ উপহার হিসেবে তুলে দেন।
এ সময় তাঁরা ঐতিহাসিক 7 March Speech of Bangabandhu–এর গুরুত্ব তুলে ধরে বলেন, এই ভাষণ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের অন্যতম অনুপ্রেরণার উৎস এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক।
