বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টাকে হয়রানির অভিযোগ

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী উপদেষ্টা আদিলুর রহমান খানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি করার অভিযোগ উঠেছে। নেপালে জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে যাওয়ার উদ্দেশ্যে সোমবার তিনি বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পর্যায়ে তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইমিগ্রেশনে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চের এক কর্মকর্তা তাকে বিভিন্ন প্রশ্ন করেন এবং কিছু সময় অপেক্ষা করতে বলেন। অভিযোগ রয়েছে, সদ্য বিদায়ী উপদেষ্টা পরিচয় দেওয়ার পরও তাকে অযাচিতভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে স্পেশাল ব্রাঞ্চ। সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি গোলাম রসুল বলেন, ঘটনাটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। তার দাবি, আদিলুর রহমান খান ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বোর্ডিং পাস নিয়ে নেপালে রওনা হয়েছেন।

ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, নিয়মিত নিরাপত্তা যাচাই প্রক্রিয়ার মধ্যেই বিষয়টি সম্পন্ন হয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ