১৮ মাস পর টঙ্গীতে আ.লীগ কার্যালয়ে দলীয় ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন

অবশ্যই পরুন

গাজীপুরের টঙ্গীতে দীর্ঘ প্রায় ১৮ মাস পর পুনরায় দলীয় ব্যানার টাঙিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে টঙ্গী আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে দেখা যায়, পোড়ানো ভবনের সামনের অংশে একটি বড় ব্যানার ঝুলছে।

ব্যানারে লেখা রয়েছে—‘জেনে রেখো… যতই হত্যা করো, জন্মাবো আবার, দারুণ সূর্য হবো—লিখবো নতুন ইতিহাস।’ পাশাপাশি আরও কয়েকটি উদ্দীপনামূলক স্লোগানও চোখে পড়ে। সকাল থেকেই পথচারী ও স্থানীয়দের নজরে আসে ব্যানারটি। অনেকে সেখানে দাঁড়িয়ে ছবি তুলতেও দেখা যায়। উপস্থিত কয়েকজন জানান, তারা বিষয়টিকে দলের পুনরুজ্জীবনের বার্তা হিসেবে দেখছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে সহিংসতার ঘটনায় ৫ আগস্ট আন্দোলনকারীরা টঙ্গী আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় এবং ভাঙচুর ও লুটপাট চালায়। আগুনে কার্যালয়ের উল্লেখযোগ্য অংশ পুড়ে যায় এবং বিভিন্ন সামগ্রী নষ্ট হয়। এরপর থেকে ভবনটি কার্যত পরিত্যক্ত অবস্থায় ছিল।

এদিন সকাল ১১টার দিকে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের একটি ভিডিও শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন, ‘টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে দীর্ঘ ১৮ মাস পর আওয়ামী লীগের দলীয় ব্যানার এবং জাতীয় পতাকা উত্তোলন।’

ঘটনা সম্পর্কে জানতে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ