তারেক রহমানকে ফাঁসিতে ঝুলতে দেখা হবে আমার জীবনের শেষ ইচ্ছা: সমন্বয়ক হাসিব

অবশ্যই পরুন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিতর্কিত মন্তব্য করেছেন এনসিপির নেতা ও সমন্বয়ক হাসিব আল ইসলাম। তাঁর পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেকে নিয়ে কঠোর ও উসকানিমূলক বক্তব্য উঠে আসে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ফেসবুক পোস্টে হাসিব আল ইসলাম লিখেছেন, “আওয়ামী লীগকে ফেরত আনবেন? আনেন। আমাদের সমস্যা নাই। লড়াই করবো। এই আজাদীর লড়াইয়ে সম্ভব হলে আপনাদেরকেও বাংলাদেশের রাজনীতি হতে বিদায় করে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবো। নয়তো আমাদের সবার মোটামুটি ফাঁসি হবে। হাসতে হাসতে ফাঁসিতে ঝুলবো।”

পোস্টে তিনি আরও দাবি করেন, শিবির ও বিএনপির নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন। এক পর্যায়ে তিনি লেখেন, “তারেক রহমান লন্ডনে ভাগতে না পারলে তাকে ফাঁসিতে ঝুলানোর জন্য যাবতীয় সাক্ষী আমরা দিবো। উনার ফাঁসি স্বচক্ষে দেখা হবে আমাদের ফাঁসির আগের শেষ ইচ্ছা।”

এছাড়া পোস্টে বিএনপির শীর্ষ নেতাদের দেশত্যাগ, রিমান্ড ও নির্যাতন প্রসঙ্গেও আক্রমণাত্মক মন্তব্য করা হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ