আমি না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন: ডোনাল্ড ট্রাম্প

অবশ্যই পরুন

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ভারত ও পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ টেনেছেন। নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরের কাজ তুলে ধরতে গিয়ে তিনি দাবি করেন, তার হস্তক্ষেপ না থাকলে প্রায় ৩৫ মিলিয়ন মানুষের প্রাণহানি ঘটতে পারত।

ভাষণে ট্রাম্প বলেন, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর গত ১০ মাসে তিনি আটটি সংঘাত থামিয়েছেন। তার দাবি, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী তাকে জানিয়েছেন তিনি না থাকলে বিপুল প্রাণহানি ঘটতে পারত। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও বেঁচে থাকতেন না বলে মন্তব্য করেন ট্রাম্প।

চলতি বছরের শেষে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ওয়াশিংটনের ক্যাপিটলে দেওয়া ভাষণে ট্রাম্প অর্থনৈতিক সাফল্যের কথাও তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আবারও শক্ত অবস্থানে ফিরেছে।

বাণিজ্য শুল্কনীতি নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়কে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে ট্রাম্প বলেন, আদালতের সিদ্ধান্তে কিছু পরিকল্পনা বাধাগ্রস্ত হলেও অধিকাংশ দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তিতে আগ্রহী।

ভাষণের এক পর্যায়ে তিনি বলেন, তার দ্বিতীয় দফার প্রথম বছর আসলে তৃতীয় দফা হওয়ার কথা ছিল, তবে রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে।

ট্রাম্পের এ বক্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ