মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন করা হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও শহিদ পরিবারের পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান খোঁজখবর নিয়েছেন। তার দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক ‘জুলাই যোদ্ধা’ পূর্বে তালিকাভুক্ত হতে পারেননি, ফলে তারা বিভিন্ন সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন।
তিনি বলেন, বাদ পড়া ব্যক্তিদের দ্রুত তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজনৈতিক বিবেচনায় কেউ যেন তালিকা থেকে বাদ না পড়েন, তা নিশ্চিত করা হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে বলেও জানান তিনি।
ন্যাশনিক্স/এলকে
