দলীয় নেতাকর্মীদের দেশে ফিরে মাঠে নামার নির্দেশ শেখ হাসিনার

অবশ্যই পরুন

বাংলাদেশের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণে মঙ্গলবার সকালে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনা ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। রাজধানীতে দলের এক প্রেসিডিয়াম সদস্যের বাসভবনে ওয়ার্কিং কমিটির সদস্যরা একত্রিত হন।

বৈঠকে শেখ হাসিনা নেতাদের উদ্দেশে বলেন, মানসিক ও সাংগঠনিক প্রস্তুতি নিতে হবে এবং সবাইকে দেশে ফিরে মাঠে নামতে হবে। সভায় ওয়ার্কিং কমিটির সদস্যরা বক্তব্য দেন। এছাড়া কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা উপস্থিত ছিলেন, যারা কমিটির সদস্য না হলেও মতামত তুলে ধরেন।

দলীয় সূত্রে জানা যায়, নেতারা নিজ নিজ এলাকার রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। বৈঠকে সাম্প্রতিক নির্বাচন নিয়ে আলোচনা হয় এবং তা নিয়ে দলের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। শেখ হাসিনা দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও মন্তব্য করেন এবং নির্বাচন নিয়ে দলের অবস্থান জনগণের সামনে ব্যাখ্যা করার ওপর জোর দেন। তিনি নির্বাচনী ফলাফলের বিশ্লেষণ করার নির্দেশ দেন।

দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রসঙ্গেও বৈঠকে আলোচনা হয়। শেখ হাসিনা বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা অবৈধ এবং তা প্রত্যাহারের আশা প্রকাশ করেন। প্রয়োজনে দল নিজেদের কর্মসূচি ঘোষণা করবে বলেও ইঙ্গিত দেন তিনি।

বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন না। অসুস্থতার কারণে তিনি অংশ নিতে পারেননি বলে জানা গেছে। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, সাইফুল আলম নাদেল, মির্জা আজম, মইবুল হাসান চৌধুরী নওফেলসহ কেন্দ্রীয় নেতারা।

সাম্প্রতিক সময়ে দলের কয়েকটি কার্যালয় পুনরায় চালু হওয়া ও কর্মসূচি বাড়ার প্রেক্ষাপটে বৈঠকটি রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আগামী দিনে পদ্মাপাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয় কি না তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ