ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অবশ্যই পরুন

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক ইকবাল হোসেনের বিরুদ্ধে ভাতিজা বউকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ইকবাল হোসেন ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এই চেষ্টা করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ফেইজবুক আইডি ‘বনোফুল’ থেকে ভাইরাল হয়।

এ বিষয়ে গণমাধ্যমকে ইকবাল হোসেন জানিয়েছেন, তিনি এই ধরনের কোন ঘটনা ঘটাননি এবং ফেইজবুক আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।

স্থানীয়রা জানিয়েছেন, নিশ্বাপলাশবাড়ী গ্রামের সাবেক এমপি আজিজুল হক চৌধুরীর বাড়ীর পাশের বাড়ীতে ২৩ ফেব্রুয়ারি দুপুরে এই ঘটনা ঘটেছে। যদিও গ্রামবাসী বিষয়টি জানলেও অভিযুক্তের প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে পারেনি। গ্রামবাসীর দাবি, অভিযোগের সত্যতা প্রায় ৯৫ শতাংশ, কিন্তু ইকবাল হোসেন প্রভাবশালী হওয়ায় বিষয়টি চাপা দিতে পারছেন।

অন্যদিকে, বিএনপির একাধিক নেতা-কর্মী জানিয়েছেন, ২৪ এর ৫ আগস্টের পর থেকে ইকবাল হোসেন ক্ষমতার অপব্যবহার করছেন। তার নিজ শিক্ষা প্রতিষ্ঠান পলাশবাড়ী হাইস্কুলের প্রধান শিক্ষককেও তিনি লাঞ্ছিত করার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিএনপির একাধিক সূত্র জানায়, দলের পরিচয়ে এমন অপতৎপরতা রোধে নারী ও শিশুবিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে অবহিত করা হয়েছে। সংসদীয় আসন-৬ এর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুস সাত্তার মিলন জানান, আগামী দলীয় সভায় বিষয়টি এজেন্ডায় আলোচনার জন্য আসবে।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ