ঝিনাইদহে ভাঙচুর হওয়া একটি দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে মাল্যদান করার ঘটনাকে কেন্দ্র করে আলোচনা সৃষ্টি হয়েছে। এ–সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী ফেসবুকে ছবিটি শেয়ার করেন। তাদের দাবি, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে নেতাকর্মীরা শিল্পকলা একাডেমির পাশে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে তাতে ফুলের মালা দেন।
ঝিনাইদহ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অমিয় মজুমদার জানান, এ সময় পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট গণ–অভ্যুত্থান চলাকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়। পরদিন ৫ আগস্ট সরকার পতনের পর কার্যালয়টিতে আবারও ভাঙচুর চালানো হয়। তখন কার্যালয়ের এসি, চেয়ার–টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র লুট হয়ে যায়। পরবর্তীতে দরজা–জানালাও খুলে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল।
ন্যাশনিক্স/এলকে
