বিএনপির এমপির গাড়িবহরের ধাক্কায় চকরিয়ায় ৭ বছরের শিশুর মৃত্যু

অবশ্যই পরুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিএনপির এক সংসদ সদস্যের গাড়িবহরের সঙ্গে দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মো. খালেদ বিন ওয়ালিদ (৭)।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বদরখালী ফাজিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

নিহত খালেদ বদরখালী আহমদ কবিরের ঘাটা এলাকার তেচ্ছিপাড়া গ্রামের প্রবাসী আমানুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার-২ আসনের বিএনপি সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের পেছনে থাকা একটি গাড়ির ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

গাড়িবহরের সঙ্গে থাকা এক ব্যক্তি জানান, সংসদ সদস্য নির্বাচন-পরবর্তী সময়ে তার নির্বাচনী এলাকা সফর শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত স্থানীয় জনতা বহরের একটি গাড়ি ভাঙচুর করে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সংসদ সদস্যের গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ