কারাবন্দি অবস্থায় সাধারণ সম্পাদক পদে লড়বেন ব্যারিস্টার সুমন

অবশ্যই পরুন

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ)-এর ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আলোচিত আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বর্তমানে তিনি কারাবন্দি থাকলেও তার সমর্থকরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রচারণায় তাকে ‘অকুতোভয় জননেতা’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। সমর্থকদের ভাষ্য, হত্যা, জেল-জুলুম, লুণ্ঠন ও মব জাস্টিসের বিরুদ্ধে তিনি বরাবরই সোচ্চার ছিলেন এবং আইনি অঙ্গনের মর্যাদা রক্ষায় কাজ করেছেন।

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ডের মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন ব্যারিস্টার সুমন।

নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবী মহলে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কারাবন্দি অবস্থায় প্রার্থী হওয়ায় এবারের নির্বাচন ঘিরে আগ্রহ ও কৌতূহল দুটোই বেশি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ