দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

অবশ্যই পরুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনাজপুরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে প্রটোকল ভঙ্গের অভিযোগ উঠেছে। দিনাজপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম দাবি করেছেন, তার আগে জেলা প্রশাসক ফুল দেওয়ায় প্রটোকল অনুসরণ করা হয়নি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন। তিনি বলেন, একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রথমে এমপির ফুল দেওয়ার কথা থাকলেও মাইকে আগে জেলা প্রশাসকের নাম ঘোষণা করা হয় এবং তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। বিষয়টিকে তিনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিপন্থী বলে মন্তব্য করেন।

বিএনপির নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে শহরের গোর-এ শহীদ ময়দানের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা করা হয়নি বলেও অভিযোগ করা হয়। পরে বিষয়টি প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হলে তারা প্রটোকল সম্পর্কে অবগত নন বলে জানান বলে দাবি করেন দলীয় নেতারা।

এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে সংবাদ সম্মেলনে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুরের উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি ভারী শিল্প-কারখানা স্থাপন, সড়ক উন্নয়ন, মাদক ও চাঁদাবাজি দমন এবং প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ