মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরে শহীদ মিনারে ফুল দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, চারজন ব্যক্তি ফুল হাতে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে ভাষা শহীদদের নামে স্লোগান দিচ্ছেন।
জানা গেছে, তারা বাংলাদেশ ছাত্রলীগ-এর চট্টগ্রাম মহানগর শাখার নেতা-কর্মী। ভিডিওটি শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে ধারণ করা হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়।
ভিডিও ও ছবি নিজের ফেসবুক পাতায় শেয়ার করেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পোস্টে লেখা হয়, চট্টগ্রাম নগর ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জার পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ন্যাশনিক্স/এলকে
