শহীদ মিনারে হট্টগোল: বিএনপিকে কঠিন বার্তা রুমিন ফারহানার

অবশ্যই পরুন

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার সময় হট্টগোলের ঘটনার পর বিএনপির উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলে তিনি ও তার নেতাকর্মীরা ধাক্কাধাক্কির মুখে পড়েন বলে অভিযোগ করেন। এ ঘটনায় তিনি দাবি করেন, বিএনপির কিছু নেতাকর্মী তার দলের লোকজনের ওপর হামলা চালিয়েছে এবং তাকে একপাশে সরিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।

ঘটনার পর প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, দীর্ঘ সময় পর বিএনপি ক্ষমতায় এসেছে। স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি জটিল হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, সরকার ও দল হিসেবে বিএনপি এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ